ফুলের মধু
- নূরনবী সোহাগ

রাত পোহালো ফুল বাগানে
প্রজাপতি এলো
নতুন যত ফুল ফুটেছে
মধু নিয়ে গেলো।
একটু পরে ভ্রমর এলো
ফুলের মধু নিতে
অল্প যেটুক মধু ছিলো
সেটুক নিলো ঠোঁটে।
আরো পরে পিঁপড়ে এলো
ফুলের মধু নিতে
কিন্তু একি! ফুলে তো নেই
মধুর ছিটে ফুটে।
পিঁপড়ে তখন কষ্ট পেলো
ফাটলো ভীষণ রাগে
ফুলের মধু ফুরিয়ে গেছে
পিঁপড়ে আসার আগে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।